আগরতলা।। উত্তর নেপালে ভয়াবহ হড়পা বানে ব্যাপক বিপর্যয়। বুধবার সকালে ভোটে কোশী নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলার বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। জলের তোড়ে ঘরবাড়ি, যানবাহন, সেতু এবং বিভিন্ন পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, নেপালের ছয়টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৪১ জন পুলিশকর্মী এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭টি জলবিদ্যুৎ প্রকল্প। একাধিক মোবাইল টাওয়ারও ভেসে গিয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, এই বিপর্যয়ে শতাধিক মানুষের প্রাণহানি হয়ে থাকতে পারে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তবে এখনও পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। নেপালি সেনা ইতিমধ্যেই দুর্গত এলাকা থেকে ১২ জনকে উদ্ধার করেছে।

পাশাপাশি ১২টি হেলিকপ্টারের মাধ্যমে জোরদার করা হয়েছে উদ্ধারকাজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিমুরে ও স্যাব্রুবেশি এলাকা। সম্প্রতি তৈরি একটি সেতুও জলের তোড়ে সম্পূর্ণ ধ্বংস হয়েছে। প্রশাসনের ধারণা, তিব্বতের দিক থেকে বন্যার জল প্রবেশ করে এই বিপর্যয় ঘটে থাকতে পারে। তবে এর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ।

images courtesy copy from Google images

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *