ওয়েব ডেস্ক জনদর্পন।। লক্ষ্য— জ্বালানি সাশ্রয়, সরকারি ব্যয় কমানো এবং অর্থনীতির ওপর চাপ কমানো।আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির মাঝে বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর।
জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে নিজের কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র অনুযায়ী, স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা SPG-কে নিরাপত্তা প্রোটোকল বজায় রেখেই কনভয়ের আকার ছোট করতে বলা হয়েছে। ইতিমধ্যেই গুজরাত, অসম-সহ একাধিক সফরে ছোট কনভয় দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি কনভয়ে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর নির্দেশও দিয়েছেন মোদী, তবে নতুন কোনও গাড়ি কেনা যাবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।
পশ্চিম এশিয়ার সংঘাত ও বিশ্ববাজারে অস্থিরতার প্রভাব মোকাবিলায় দেশবাসীকেও জ্বালানি খরচ কমানো, অপ্রয়োজনীয় বিদেশ সফর এড়ানো এবং এক বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধি, রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানো এবং প্রাকৃতিক কৃষির প্রসারের পক্ষেও মত দিয়েছেন তিনি।
images courtesy copy from Google images
