আগরতলা।। বিজেপি কার্যকর্তার বাড়িতে গিয়ে চা খাওয়া, বিজেপির অফিসে গিয়ে ক্যারাম খেলা এসব সুদীপ বাবুর চাল। তিনি কখন কোন চাল দেবেন তা তিনি ছাড়া কেও জানেন না। তিনি এগুলি করেন নির্বাচনী গিমিক। বিতর্ক সৃষ্টির জন্যেই এগুলি করেন। কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রসঙ্গে ঠিক এই ভাবেই প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বুধবার নির্বাচনী প্রচারে বের হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে রাজনৈতিক নাটক করার অভিযোগ তুললেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর দাবি, আসন্ন নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই সুদীপ রায় বর্মন নানা ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বন করছেন। এদিন ২৭ নং ওয়ার্ডের বিজেপি দলের প্রার্থী বিধান নমঃ কে জয়ী করার লক্ষ্যে বাইক রেলির আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।

দলীয় প্রার্থীর জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী মন্ত্রী সুশান্ত এদিন সুদীপ বাবুর বিষয়ে প্রতিক্রয়া চাইলে কংগ্রেসের এই প্রবীণ বিধায়কের তীব্র সমালোচনা করেন। উল্লেখ্য, রাজনৈতিক মহল এখনো মনে করে সুশান্ত চৌধুরীর রাজনৈতিক গুরু সুদীপ রায় বর্মন। তাই তাদের দুই জন একে অপরের প্রসঙ্গে কি বললেন তা নিয়ে মানুষের মধ্যে খুব কৌতূহল থাকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *