আগরতলা: আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে বাজারে মোমের চাহিদা থাকলেও প্রত্যাশিত ব্যবসা হচ্ছে না সরকারি অনুমোদনপ্রাপ্ত মোম প্রস্তুতকারকদের। অভিযোগ, সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন বাড়িঘরে ছোট ছোট পরিসরে মোম তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছে।

এর ফলে বৈধভাবে ব্যবসা পরিচালনাকারী মোম প্রস্তুতকারকরা তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছেন। কমে গিয়েছে তাঁদের বিক্রি। ব্যবসায় মন্দার প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। আগের তুলনায় অনেকটাই কমিয়ে দিতে হয়েছে কর্মীর সংখ্যা।

দীপাবলির মতো উৎসবের মরশুমেও ব্যবসার এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করছেন সরকারি অনুমোদনপ্রাপ্ত মোম প্রস্তুতকারকরা। প্রশাসনের কাছে অবৈধ মোম উৎপাদন বন্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

images courtesy copy from Google images

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *