আগরতলা:আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সোমবার শহরের রাজপথ কাঁপিয়ে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিল সিপিআই(এম)।মিছিল শেষে প্রার্থীরা সদর মহকুমা শাসকের (SDM) কার্যালয়ে গিয়ে তাঁদের মনোনয়নপত্র জমা করেন।

নির্বাচনকে সামনে রেখে দলের এই কর্মসূচিকে ঘিরে শহরে রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়। এদিন কর্মসূচিতে উপস্থিত থেকে দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, “আসন্ন নির্বাচনে ২৬টি কেন্দ্রের হয়ে সিপিআইএম প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছে। এবারে মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, দুর্নীতি থেকে ত্রিপুরাকে রক্ষা, এবং নগরের মানুষকে সত্যিকার অর্থে স্বাচ্ছন্দ্যবোধ প্রদান।”

তিনি আরও বলেন, ফ্লেক্সের মাধ্যমে নয়, বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করা হবে সর্বক্ষেত্রে। উন্নয়নের নামে প্রহসন নয়, মানুষের মৌলিক সমস্যার সমাধানই হবে বামেদের প্রধান ইস্যু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *