আগরতলা।। প্রতিবারের মতো এবারেও প্রখ্যাত জুয়েলারির প্রতিষ্ঠান গোপীনাথ জুয়েলার্স সারদোৎসবে গ্রাহকদের জন্যে নিয়ে এসেছে বিশেষ সুযোগ। ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে তাদের স্বর্ণ শারদীয়া। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এই সময়কালের মধ্যে গ্রাহকদের জন্যে থাকছে আকর্ষণীয় অফার।

দুর্গাপূজাকে ঘিরে সোনার গয়না কেনাকাটায় ক্রেতাদের আগ্রহের কথা মাথায় রেখেই এই বিশেষ অফারের আয়োজন করা হয়েছে। ২২ ক্যারেটের যেকোনো সোনার গয়নার মজুরিতে থাকছে মজুরিতে ৭ শতাংশ ছাড়। হীরার গয়নার মজুরিতে থাকছে ৫০ শতাংশ ছাড়। এর পাশাপাশি থাকছে মেগা লাকি ড্র । এই লাকি ড্র-এর মাধ্যমে নির্বাচিত বিজেতারা জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার।

প্রথম পুরস্কার হিসাবে থাকছে এ সি। দ্বিতীয় পুরস্কার ফ্রিজ। তৃতীয় পুরস্কার হিসাবে রয়েছে ১০টি হোম apliances ।।মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে গোপীনাথ জুয়েলার্স এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। আগরতলা সহ তাদের সবকয়টি শোরুমেই এই অফার পাওয়া যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *