নিজস্ব প্রতিনিধি, আগরতলা।। আগরতলা পৌরনিগমের ২৭ নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য সুখবর। ওয়ার্ডের নিজস্ব ওয়ার্ড অফিস নির্মাণের কাজ শুরু হচ্ছে শীঘ্রই।শুক্রবার বৈদিক মন্ত্রোচ্চারণ ও ভূমি পূজনের মধ্য দিয়ে এই ওয়ার্ড অফিস নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ ওয়ার্ডের কর্পোরেটর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। জানা যায়, এই ওয়ার্ড অফিস নির্মাণের জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৪০ লক্ষ টাকা। নতুন অফিস তৈরি হলে ওয়ার্ডের প্রশাসনিক কাজ ও জনগণের পরিষেবা আরও দ্রুত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়। কিন্তু তৎকালীন সময়ে আগরতলা

পৌর নিগম বামেদের দখলে ছিল, তাই শহরের উন্নয়ন ততটা নজরে আসেনি। ২০২১ সালের ডিসেম্বরে আগরতলা পৌর নিগম বিজেপি দখল করার পর থেকেই শহরের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। আগামী দিনে প্রতিটি ওয়ার্ডে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *