আগরতলা।। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক ও বিভেদমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো TISF। শনিবার আগরতলার গোর্খাবস্তিস্থিত নির্বাচন কমিশনের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন সংগঠনের প্রতিনিধিরা।
TISF-এর অভিযোগ, নির্বাচনের আগে কিছু ব্যক্তি সাম্প্রদায়িক ও বিভেদমূলক বক্তব্য বা কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন। এর ফলে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি সংগঠনটির।
এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। প্রতিনিধিদলে ছিলেন MDC সূরজ দেববর্মা, TISF টাউন কমিটির কনভেনার অমৃত্রিয়াং, TWF-এর দক্ষিণ জেলা সভানেত্রী স্বপ্নাতি রিয়াং-সহ অন্যান্যরা।
উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ টিটিএএডিসি এলাকার ৫৮৭টি ভিলেজ কমিটিতে ভোটগ্রহণের কথা রয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছে প্রশাসন ও নির্বাচন কমিশন।
