আগরতলা।। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা চিহ্নিতকরণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সঠিক দিকনির্দেশনা দিতে দেশের অন্যতম বৃহৎ ট্যালেন্ট হান্ট পরীক্ষা ANTHE 2026 চালু করল দেশের শীর্ষস্থানীয় টেস্ট প্রিপারেটরি প্রতিষ্ঠান আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড (AESL)।
শুক্রবার এক সাংবাদিক বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়, গত ১৬ বছরে ১ কোটিরও বেশি শিক্ষার্থী Aakash National Talent Hunt Exam (ANTHE)-এ নিবন্ধন করেছে। শুধুমাত্র নম্বর প্রদান নয়, বৈজ্ঞানিক মূল্যায়ন, জাতীয় স্তরের বেঞ্চমার্কিং এবং ব্যক্তিগত শিক্ষাগত বিশ্লেষণের মাধ্যমে একজন শিক্ষার্থী বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে এবং কোথায় উন্নতির প্রয়োজন, তা চিহ্নিত করাই এই পরীক্ষার মূল লক্ষ্য।জানা গেছে, ANTHE-র প্রতিটি প্রশ্ন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়, যাতে বিষয়ভিত্তিক জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা এবং পরীক্ষার সময়কার আচরণ যাচাই করা যায়।
উল্লেখযোগ্যভাবে, এই প্রাথমিক মূল্যায়নের সুফল জাতীয় স্তরের ফলাফলেও প্রতিফলিত হয়েছে। NEET UG 2026-এ আকাশের ৪১ জন ছাত্র Top 100-এ স্থান পেয়েছে, যাদের মধ্যে ৩১ জন আগে ANTHE-এর মাধ্যমে যোগ্যতা অর্জন করেছিল। একইভাবে JEE Advanced 2026-এ Top 100-এ থাকা আকাশের ১১ জন ছাত্রের মধ্যে ৭ জনই ANTHE থেকে উঠে এসেছে।এ প্রসঙ্গে AESL-এর MD ও CEO শ্রী চন্দ্রশেখর গরিসা রেড্ডি বলেন, “ANTHE কখনোই শুধু স্কলারশিপ নির্ধারণের পরীক্ষা ছিল না। এর বৃহত্তর উদ্দেশ্য হলো এমন একটি পর্যায়ে শিক্ষার্থীদের নিজেদের শিক্ষাগত সম্ভাবনা বুঝতে সাহায্য করা, যখন সঠিক দিকনির্দেশনা তাদের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।”
পরীক্ষার পর প্রত্যেক অংশগ্রহণকারী একটি বিস্তারিত ANTHE Intelligence Report পাবেন। এই রিপোর্টে Competitive Exam Success Potential (CESP), Test-Taking Personality (TTP) এবং Attempt Intelligence Quotient (AIQ) – এই তিনটি বিশেষ দিক বিশ্লেষণ করা হবে।
এর মাধ্যমে শিক্ষার্থীর শক্তি ও দুর্বলতার জায়গা চিহ্নিত করা সহজ হবে। মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য শিক্ষার্থীরা আকাশের Classroom, Hybrid এবং Digital Programme-এ পড়ার জন্য ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ পাবে। পাশাপাশি সেরা পারফর্মারদের জন্য মোট ২.৫ কোটি টাকার নগদ পুরস্কার এবং প্রতি বছর মোট ২৫০ কোটি টাকার স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।
