আগরতলা।। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জিরানিয়া ব্লকের অন্তর্গত তিনটি ভিলেজ কমিটির মনোনয়নপত্র জমা দিল বিজেপি। এদিন জিরানিয়া ব্লকের সামনে থেকে মিছিল করে জিরানিয়া আর ডি ব্লকে গিয়ে মনোনয়নপত্র জমা দেন দলীয় প্রার্থীরা।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, মাধববাড়ি ভিসি, পশ্চিম বড়জলা ভিসি ও বিশ্রামবাড়ি ভিসি—এই তিন ভিসির পাশাপাশি উত্তর জয়নগর ভিসির একজন প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ভিসি নির্বাচনে বিরোধীদের কোন অস্তিত্ব নেই।
সবগুলি ভিসিতেই এনডিএ জোট বিপুল ভোটে জয়লাভ করবে। তিনি বলেন এনডিএ জোটের লক্ষ্য হচ্ছে জাতি জনজাতিদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রেখে ত্রিপুরাকে উন্নয়নের নিরিখে এক শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা। জনজাতিদের অধিকার রক্ষায় এডিসি এলাকাতে অধিক অর্থ রাশি বরাদ্দ করা এবং জনজাতিদের আত্মসামাজিক ব্যবস্থাকে আরো উন্নয়ন করা।।
তিনি সকল ভোটারদের এনডিএ প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান ও জানান।।
