আগরতলা : রাজ্য সরকারি কর্মচারীদের কাজে গতি বাড়াতে এবং প্রশাসনিক ব্যবস্থাপনাকে আরও ডিজিটাল, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে NextGen HRMS-এর চারটি নতুন মডিউলের রাজ্যস্তরীয় উদ্বোধন হলো মঙ্গলবার।

আগরতলার প্রজ্ঞাভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মডিউলগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।জানা যায়, নতুন চারটি মডিউল হলো e-Service Book, e-Leave, e-Salary এবং e-Pension। এর ফলে সরকারি কর্মচারীরা ঘরে বসেই ছুটি, বেতন, জিপিএফ, পেনশন এবং সার্ভিস বুক সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দপ্তরে দপ্তরে ঘোরার দিন শেষ হবে এবং রিটায়ারমেন্টের পর পেনশন পেতে আর দেরি হবে না।

অনুষ্ঠানে অর্থ দপ্তরের সচিব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, রাজ্য সরকার কর্মচারীদের DA প্রদানে আন্তরিক। কেন্দ্র ও রাজ্যের মধ্যে DA-র ব্যবধান ১৯ শতাংশ রয়েছে, এই পার্থক্য দ্রুত কমিয়ে আনতে সচেষ্ট রাজ্য সরকার।

তবে একসাথে এই ব্যবধান শেষ করা সম্ভব নয়। পাশাপাশি তিনি জানান, রাজ্যে অষ্টম পে কমিশন চালুর ক্ষেত্রে সরকার ইতিবাচক ভূমিকা নিয়ে কাজ শুরু করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *