আগরতলা।। শহরের সমস্ত পুকুর সংস্কার করে সৌন্দর্যায়ন করা হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি পুকুর সংস্কার ও সৌন্দর্যায়ন করা হয়েছে। মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নেওয়ার কাজ চলছে। বৃষ্টিতে রাস্তায় জল যেন না জমে তার জন্যে মোটা পাইপ লাগিয়ে ৩টি পাম্প বসানোর কাজ চলছে।

স্মার্ট সিটির উন্নয়নমূলক কাজের প্রসঙ্গে এই কথাগুলি বলেন মেয়র দীপক মজুমদার। শুক্রবার আগরতলা পুর নিগমের ১৮ নং ওয়ার্ড এর অন্তর্গত দুর্গা চৌমুহনি নিউ স্টার ক্লাবের পেছনের জলাশয়ের উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পুরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যরা। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন,পুকুর সংস্কার করা হলে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে, অন্যদিকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে এটি ব্যবহার করা সম্ভব হবে।

দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবগুলো পুকুরকে সরকার করার কাজ হাতে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নেওয়ার কাজ চলছে।

বৃষ্টিতে রাস্তায় যেন জল না জমে তার জন্যে মোটা পাইপ বসিয়ে ৩টি পাম্প স্থাপনের কাজ চলছে। এর জন্যে শহরবাসীকে কিছুটা ধৈর্য্য ধরার পরামর্শ দেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *