আগরতলা।। প্রতিনিয়ত গাজা পাচারকারীরা আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে বহিঃরাজ্যে গাজা পাচার করছে। বুধবার ফের এক গাজা পাচারকারী ধরা পড়ে আগরতলা রেল স্টেশনে। আগরতলার জি আর পি এফ এবং আর পি এফ এর জোয়ানরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

ধৃতের নাম অয়ন দেববর্মা, বয়স ২১। বাড়ি খোয়াই এর রামসাধু পাড়ায়। তার কাছ থেকে ২১ কেজি ৮১৫ গ্রাম গাজা পাওয়া গিয়েছে। কালোবাজারে যার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। তার বিরুদ্ধে এন ডি পি এস আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে।

এই অভিযানের নেতৃত্বে ছিলেন এস আই মঙ্গল দেববর্মা। এই ঘটনা আবারো প্রমান করলো গাজা পাচারকারীরা রেল পথকে প্রতিনিয়ত নিরাপদ করিডোর হিসাবে ব্যবহার করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *