আগরতলা।। শুরু হয়েছে সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক। দলের রাজ্য কার্যালয় দশরথ দেব ভবনের মিলনায়তনে রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক চলে। এবারের বৈঠক সিপিএম এর জন্যে খুবই গুরুত্তরপূর্ন।

সামনেই আসছে পুর সভা , পুর পরিষদ, ভিলেজ কাউন্সিল এর নির্বাচন। তাছাড়া আগামী দিনের কর্মসূচিও রাজ্য কমিটির বৈঠকেই ঠিক হয়। এখন রয়েছে বেশ কিছু জ্বলন্ত ইস্যু। তাই এই বৈঠকে অংশ নিতে রাজ্যে আসেন দলের সাধারণ সম্পাদক এমএ বেবি। ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য সদস্যরা।

জিতেন্দ্র চৌধুরী জানান, মানুষের উপর বর্তমান সরকার অগণতান্ত্রিক ও বর্বর আক্রমণ চলছে। তাই এর প্রতিবাদে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বৈঠক থেকে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। প্রতি এক থেকে দেড় মাস অন্তর রাজ্য কমিটির এই বৈঠক হয়ে থাকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *