আগরতলা ।। রক্তদানের থেকে বড় কোন দান থাকতে পারে না। বিশেষ করে যুব অংশ যারা রয়েছে তাদেরকে অবশ্যই রক্তদানের মত সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসতে হবে।

আগরতলা পুরো নিগমের ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থেকে প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উপরে উল্লেখিত কথাগুলো বলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজের আলোচনার মধ্য দিয়ে এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করার পাশাপাশি আসা প্রকাশ করেছেন আগামী দিনেও এই প্রকারের মানবিক এবং সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রী আজকের এই আয়োজনে সংশ্লিষ্ট ওয়ার্ড

কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনদের পাশে রেখে দাবী করেন বর্তমান সরকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে সার্বিক আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়ন কে পাখির চোখ করে কাজ করছে। সরকারি এবং বেসরকারি উদ্যোগের সংমিশ্রণে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটে চলেছে এই দাবি করে পূর্বতন সরকার যেভাবে সরকার পরিচালনা করেছেন বা রাজ্য পরিচালনা করেছেন সেই বিষয়গুলাকে তীব্র ভাষায় সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আজকের এই রক্তদান শিবিরের আয়োজন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি গুলোর মধ্যে যেভাবে মহিলারা সদর্থক ভাবে উপস্থিত হচ্ছেন এই বিষয়টা রাজ্যের পরিপ্রেক্ষিতে অত্যন্ত ইতিবাচক এবং উৎসাহ বর্ধক বলেও দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *