আগরতলা।। অনলাইন স্ব-গণনা প্রক্রিয়ায় অংশ নিয়ে জনগণনা ২০২৭-এর জন্য নিজের তথ্য নথিভুক্ত করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এদিন জনগণনার আধিকারিকরা মন্ত্রী রতন লাল নাথের কাছে গিয়ে স্ব-গণনায় অংশ গ্রহণ করান।

জুলাই মাস ব্যাপী চলবে এই পক্রিয়া। মোট ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হয়। মন্ত্রী আহ্বান জানান, সবাই যেন সঠিক তথ্য দেন। দেশের আর্থ সামাজিক অবস্থা ও লোক সংখ্যার উপর দেশের বাজেট নির্ভর করে। কাজেই কেও যেন তথ্য গোপন না করেন সেই আহ্বান জানান মন্ত্রী রতন লাল নাথ।

উল্লেখ্য আগামী ১ অগাস্ট থেকে শুরু হবে জনগণনার প্রথম পর্ব। এখন চলছে স্ব গণনা পক্রিয়া। যে কেও একটি নির্দিষ্ট পোর্টালে গিয়ে মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করে অনলাইন স্ব গণনায় অংশ নিতে পারেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *