নিজস্ব প্রতিনিধি আগরতলা : আসন্ন দুর্গাপূজা ২০২৬-কে সামনে রেখে রাজ্যের সরকারি কর্মচারী, পেনশনার এবং অস্থায়ী কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
বুধবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, চলতি অর্থবছর ২০২৬-২৭-এ ফেস্টিভ্যাল গ্রান্ট ৩০০ টাকা করে বাড়ানো হয়েছে।সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার সবসময় কর্মচারীদের কল্যাণে কাজ করে চলেছে। দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব। এই উৎসব যাতে সকল স্তরের কর্মচারীরা আনন্দের সঙ্গে পালন করতে পারেন, সেজন্যই এই বৃদ্ধি।
নতুন বর্ধিত হার অনুযায়ী কে কত পাবেন:*অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী,- গ্রুপ-C (Fixed Pay সহ), গ্রুপ-D এবং DRW কর্মীরা গতবার ২১০০ টাকা পেয়েছিলেন, এবার পাবেন ২৪০০ টাকা।- PTW, চুক্তিভিত্তিক (Contractual), ক্যাজুয়াল, দৈনিক মজুরি ভিত্তিক কর্মী এবং স্বাস্থ্য ও GA (SA) দপ্তরের কর্মীরা ২৩১০ টাকার পরিবর্তে পাবেন ২৬১০ টাকা।।
পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা পাবেন ২৪০০ টাকা।অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, হোমগার্ড, SPO-রা পাবেন ২৬১০ টাকা।সরকারি মন্দিরের পুরোহিতরা পাবেন ২৪০০ টাকা
PWD (DWS) এবং RD দপ্তরের পার্ট টাইম পাম্প অপারেটররা ১০৫০ টাকার পরিবর্তে পাবেন ১৩৫০ টাকা*ষ।অর্থমন্ত্রী আরও জানান, এই বৃদ্ধির ফলে রাজ্যের মোট ১,৪৮,৫০১ জন বিভিন্ন ক্যাটাগরির কর্মচারী এবং ৮৫,৯১৬ জন পেনশনার সহ মোট ২,৩৪,৪১৭ জন উপকৃত হবেন।
এর জন্য রাজ্য সরকারের মোট খরচ হবে ৪৭.১৬ কোটি টাকা শুধুমাত্র ৩০০ টাকা বৃদ্ধির জন্য অতিরিক্ত ৬.১৪ কোটি টাকা* বরাদ্দ করা হয়েছে।তিনি বলেন, এই অনুদান অবিলম্বে কার্যকর হবে এবং দুর্গাপূজার আগেই যাতে সকলের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় তার জন্য সংশ্লিষ্ট দপ্তর গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কর্মচারী মহলে খুশির হাওয়া বইছে।
