আগরতলা।।বহু বছর ধরে শিক্ষা দপ্তরের গ্রুপ ডি পদে অনিয়মিত কর্মচারী হিসেবে কাজ করেও নিয়মিত হতে পারছে না । পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়মিতকরণের অফার পেলেন শিক্ষা দপ্তরের অনিয়মিত কর্মচারীদের ৬ জন।তাদেরকে সাহায্য করেছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।

এ প্রসঙ্গে বলতে গিয়ে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান ত্রিপুরা সেকেন্ডারি এডুকেশনে আটজন ডিয়ার ডব্লুউ হিসেবে গ্রুপ ডি পদে ১৯৯৭-৯৮ সন থেকে চাকরিরতা ছিল কিন্তু সরকার তাদের নিয়মিতকরণ করছিল না। তাদের নিয়মিতকরণের জন্য তারা হাইকোর্টে আবেদন করেছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয় যে এরকম কোন স্কিম না থাকাতে তাদেরকে নির্মিতকরণ করা যাচ্ছে না।

হাইকোর্ট রাজ্য সরকারের দাবির প্রতি সম্মতি জানিয়ে তাদের আবেদন খারিজ করে দেয়। পরবর্তী সময়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তাদের নিয়মিত করনের দাবি নিয়ে। সুপ্রিম কোর্ট দীর্ঘ শুনানির পর গত এপ্রিল মাসে এই আটজনকেই নিয়মিত করনের জন্য সরকারকে তিন মাসের সময়সীমা বেঁধে দেয়।

আজ সেকেন্ডারি এডুকেশন থেকে এই ৮ জনের মধ্যে ৬ জনকে নিয়মিত করনের অফার প্রদান করা হয়। দীর্ঘ লড়াই সংগ্রাম করার পর তাদের এই বিজয়ে সকলেই খুশি বলে জানালেন পুরুষোত্তম রায় বর্মন। তিনি আরো বলেন রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *