আগরতলা।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে ৬ আগরতলা মণ্ডল বিজেপির উদ্যোগে ইন্দ্রনগর কালী মন্দিরে এক বিশেষ পূজা-অর্চনা ও যজ্ঞের আয়োজন করা হয়।

এই উপলক্ষে দলের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়, বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্ত, ৬ আগরতলা মণ্ডলের সভাপতি সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক। পূজা ও যজ্ঞে অংশ নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ দেশের শান্তি, উন্নয়ন ও জনকল্যাণ কামনায় প্রার্থনা করেন।

এদিন বক্তারা বলেন, গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সাধারণ মানুষের কল্যাণ, অবকাঠামো উন্নয়ন, আত্মনির্ভর ভারত গঠন, দরিদ্র ও প্রান্তিক মানুষের উন্নয়নসহ একাধিক ক্ষেত্রে কেন্দ্র সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বলে তারা উল্লেখ করেন।পূজা-অর্চনা ও যজ্ঞ শেষে উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নয়নের এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন

ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিকে ঘিরে ইন্দ্রনগর কালী মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর আবহের সৃষ্টি হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *