আগরতলা।। মহালয়ার পুণ্যতিথিতে উৎসবের আবহে মেতে উঠল রাজধানী আগরতলা। ভোর থেকেই শহরের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে কলেজ চত্বর এলাকায় মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।

পরিবার-পরিজন নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি, ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো। বাঙালির শারদোৎসবের সূচনালগ্ন হিসেবে মহালয়ার বিশেষ গুরুত্ব রয়েছে।

পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার এই মুহূর্তে দুর্গাপূজার আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে শহরের প্রতিটি প্রান্তে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *