আগরতলা।। রাজধানীর ছিনাইহানী মহাশ্মশানে শেষকৃত্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে নবনির্মিত সুন্দরযায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এই উদ্যোগের মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের পাশে আরও মানবিক ও আধুনিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জগদীশ দাস, সাউথ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ এবং ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।মঙ্গলবার ছিনাইহানী মহাশ্মশান প্রাঙ্গণে নবনির্মিত সুন্দরযায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফিতা কেটে এবং শুভ সূচনা পর্বের মাধ্যমে উদ্বোধন করেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, মানুষের জীবনের শেষ যাত্রাকে সম্মানজনক ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুনভাবে এই মহাশ্মশানটির পরিকাঠামোগত উন্নয়ন হওয়ার ফলে সাধারণ মানুষ আরও উন্নত পরিষেবা পাবেন এবং শ্মশান সংক্রান্ত বিভিন্ন কাজে সুবিধা হবে।

অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর, সাউথ জোনের চেয়ারম্যান এবং স্থানীয় বিধায়কসহ অন্যান্য অতিথিরা শ্মশান এলাকার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

দীপক মজুমদার জানান, জনস্বার্থে এই ধরনের উন্নয়নমূলক কাজ আগামী দিনেও অব্যাহত থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, সমাজসেবী এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *