আগরতলা।। বিজেপির ত্রিপুরা প্রদেশের সভাপতি হওয়ার পর শুক্রবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রথম কোন মন্ডলের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বিধায়ক অভিষেক দেবরায়। এদিন তিনি বড়জলা মন্ডলের উদ্যোগে আয়োজিত এক পের মা কে নাম বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এদিন বড়জলা মন্ডলের অন্তর্গত নারায়ণপুর ডঃ বি আর আম্বেদকর স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে প্রদেশ সভাপতি সহ উপস্থিত ছিলেন দলের রাজ্য সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানে অভিষেক দেবরায় বলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির হাতে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর আহব্বানী এক পের মাকে নাম কর্মসূচির বিষয়ে তিনি আলোচনা করেন। একইভাবে দলের সাংগঠনিক শক্তিকে আরো মজবুত করার লক্ষ্যে দলীয় কর্মীদের আহ্বান জানান। প্রদেশ সভাপতির প্রথম এই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
