কৌশিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রানী সম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় মাইনর ভেটেরিনারি সার্ভিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলার প্রজ্ঞা ভবনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা নায়ার, অধিকর্তা ডক্টর নিরজ কুমার চঞ্চল, কৌশিক সেবা ফাউন্ডেশনের অধিকর্তা ডক্টর যোগীরাজ দত্ত এবং সভাপতি ডক্টর জি কে বামানিয়া।অনুষ্ঠানে প্রায় আড়াইশো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে শংসাপত্র তুলে দেন অতিথিরা।

এক বছরের এই প্রশিক্ষণ সম্পন্ন করার পর তারা আগামী দিনে প্রাণী চিকিৎসা, টীকাকরণ এবং পশুসম্পদ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *