আগরতলা।। আগামী ১৩ জুন অনুষ্ঠিত হতে চলা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে আইনজীবী উন্নয়ন মঞ্চ তাদের প্রার্থীদের নাম ঘোষণা এবং নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে।
এদিন আগরতলা আদালত চত্বরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও আইনজীবীদের কল্যাণে বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়।আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রকাশিত নির্বাচনী ইস্তেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলি হল—
১. ত্রিপুরা বারে ১ থেকে ৫ বছর পর্যন্ত কর্মরত সকল তরুণ আইনজীবীদের জন্য ওয়েলফেয়ার ফান্ড চালুর উদ্যোগ গ্রহণ।
২. ত্রিপুরা বার ভবনের প্রতিটি কক্ষে বিনামূল্যে Wi-Fi পরিষেবা চালুর ব্যবস্থা।
৩. সকল নবাগত আইনজীবীদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করা।
৪. ত্রিপুরা বারে সুস্থ, সুন্দর ও উন্নত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
৫. মহিলা আইনজীবীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পৃথক বসার ব্যবস্থা এবং উন্নত ওয়াশরুম সুবিধা নিশ্চিত করা।
৬. সকল আইনজীবীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যবিমা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা -এর ব্যবস্থা করা।সংগঠনের নেতৃবৃন্দ জানান, নির্বাচনে জয়ী হলে আইনজীবীদের সার্বিক কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং বার অ্যাসোসিয়েশনের আধুনিকীকরণে এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে তারা অগ্রাধিকার দেবেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত সদস্যরা বলেন, আইনজীবীদের স্বার্থরক্ষায় এবং একটি উন্নত কর্মপরিবেশ গড়ে তুলতেই এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে।
