আগরতলা।। ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিশ্ব জুড়েই তেল ও জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। আগেই আশঙ্কা করা হয়েছিল যে জ্বালানির সঙ্কট দেখা দিতে পারে এবং পেট্রোল-ডিজেলের দাম বাড়তে পারে।

কেন্দ্রের তরফে যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল যাতে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি না করা হয়, কিন্তু সঙ্কট গভীর থেকে গভীরতর হওয়ায় দাম বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই।গত ১৫ মে থেকে এই নিয়ে তৃতীয়বার পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হল। প্রথমে ১৫ মে লিটার প্রতি জ্বালানির দাম ৩ টাকা করে বাড়ানো হয়, তারপর ১৯ মে ফের পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ৯০ পয়সা করে বাড়ানো হয়। এবার আরও ৮৭ পয়সা ও ৯১ পয়সা বাড়ল যথাক্রমে। সবমিলিয়ে লিটার প্রতি প্রায় ৫ টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছে।

দেশের সাথে সংগতি রেখে রাজ্যে ও বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম। আজ পেট্রোলের দাম ৮৭ পয়সা বৃদ্ধি হয়েছে তাতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০২ টাকা ২৯ পয়সা। অন্যদিকে ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে ৮৮ পয়সা তাতে এক লিটার ডিজেলের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে একানব্বই টাকা ২৩ পয়সা।

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহনের খরচ যেমন বাড়বে, তেমনই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও অনেকটা বাড়বে। বাস ভাড়া বাড়তে পারে। এদিকে চাল, ডাল থেকে মাছ, মাংসের দামও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *