আগরতলা।। সাধারণত আষাঢ় মাসে তালের শাঁস বাজারে ওঠে। কিন্তু এবার খুব তাড়াতাড়ি বাজারে চলে এসেছে তালের শাঁস। এই তালের শাঁসের চাহিদাও অনেক।তাল শাঁসের বিভিন্ন উপকারিতা রয়েছে এতে ভিটামিন সি, বি কমপ্লেক্স এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী।

তাল শাঁস লিভার থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে। এটি বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়ক।এতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠন মজবুত করে এবং দাঁতের এনামেল ভালো রাখে।তাল শাঁসে প্রচুর আয়রন থাকে, যা নিয়মিত খেলে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার মতো সমস্যা দূর হয়। এতে ভিটামিন ‘এ’ থাকায় তা চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। আরো অনেক উপকারিতা রয়েছে। এই সময়টায় রাজ্যের তাল শাঁসের চাহিদা থাকে বেশ ভালো। ইতিমধ্যে বাজারে উঠেছে তাল শাঁস।

বিক্রিও ভালো। ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী পাকনা তাল থেকে কাঁচা তালের চাহিদা রয়েছে বেশি। ৪০ টাকা গোটা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত রয়েছে তাল। সাইজ বুঝে দাম নির্ধারিত হচ্ছে এবং চাহিদাও বেশ ভালো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *