আগরতলা ‌। বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের খাদ্য ও জনসংযোগ মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বর্তমানে রাজ্যে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী আরও ১৫ দিনের জন্য জ্বালানি সরবরাহে কোনও সমস্যা হবে না।

সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতি ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের আবহে রাজ্য সরকারের পক্ষ থেকে এই আশ্বাসকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মন্ত্রী জানান, পরিস্থিতির উপর সরকার নিয়মিত নজর রাখছে এবং সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও তেল সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে রাজ্য সরকার।

আপাতত আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।মন্ত্রী সুশান্ত চৌধুরীর এই মন্তব্যের পর সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছে প্রশাসনিক মহল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *