আগরতলা।। সদ্য সমাপ্ত হওয়া এডিসি নির্বাচন ও ধর্মনগরের উপ-নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন ও কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা।এ পর্যালোচনা বৈঠক সম্পর্কে অবহিত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা জানান ইতিমধ্যেই ধর্মনগরের উপনির্বাচন এবং এডিসিতে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে।

সেখানে কংগ্রেস দলের যারা প্রার্থী ছিলেন এবং প্রভারি ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে জেলা ও রাজ্যস্তরের নেতৃত্ব নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা ও পর্যালোচনা করার লক্ষ্যে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত কোন কোন দিকে সাংগঠনিক দুর্বলতা রয়েছে এবং কিভাবে সেই দুর্বলতা কাটিয়ে ওঠে আগামী দিনে সংগঠনকে ঢেলে সাজানো যায় তার জন্যই আজকের এই বৈঠক। আশীষ কুমার সাহা বলেন বুথ পর্যায় থেকে রাজ্য স্তরে কংগ্রেসের সংগঠন কে শক্তিশালী করতে কি কি পরিকল্পনা করা যায় তাও আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী কিছুদিনের মধ্যেই ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কংগ্রেসের ভূমিকা কি থাকবে এবং কিভাবে সেখানে নির্বাচনে অংশগ্রহণ করা যায় সেই ব্যাপারেও আলোচনা হয় এই বৈঠকে বলে তিনি জানান। আশীষ সাহা দাবী করে বলেন কংগ্রেসের সংগঠন গুণগতভাবে এবং পরিকল্পনামাফিক সমগ্র দেশেই বৃদ্ধি পাচ্ছে। জনস্বার্থ বিষয়ক বিভিন্ন দাবি-দাবাকে সামনে রেখে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস আন্দোলন মুখি হচ্ছে।

রাজ্যে ও এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং জনগণকে সম্পৃক্ত করার জন্য দলের সাংগঠনিক ভিতকে মজবুত করার লক্ষ্যে আজকের এই পর্যালোচনা বৈঠকে আলোচনা হয় বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *