আগরতলা।।বুধবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশীতে কাশি বিশ্বনাথ মন্দির-এ পুজো করেন। মন্দিরের গর্ভগৃহে প্রায় ৩০ মিনিট ধরে পাঁচজন পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণে সম্পন্ন হয় পূজা। মন্দিরে প্রবেশের সময় ১০৮ জন সন্ন্যাসীর শঙ্খধ্বনি ও বৈদিক মন্ত্রে তাঁকে স্বাগত জানানো হয়।

ধার্পমিক দ্ধতিতে বাবা বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গে গঙ্গাজল, দুধ, হলুদ জল ও চাল দিয়ে অভিষেক করেন প্রধানমন্ত্রী, কপালে চন্দনের তিলক ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হয় আচার, শেষে পাঁচ প্রদীপ জ্বালিয়ে আরতি করেন তিনি। পুজো শেষে মন্দির প্রাঙ্গণে বিজেপি নেতাদের পক্ষ থেকে তাঁকে ত্রিশূল ও ডুগডুগি উপহার দেওয়া হয়, ত্রিশূল হাতে নাড়ানোর দৃশ্য ভাইরাল হয়েছে এবং রাজনৈতিক মহলের একাংশ এই ঘটনাকে ভোটের আবহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।

এরপর শিশুদের সঙ্গে কথা বলেন এবং পুরোহিতদের ধন্যবাদ জানিয়ে মন্দির ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *