আগরতলা।।কালবৈশাখীর তাণ্ডবে নাজেহাল আগরতলা শহর সহ সন্নিহিত জনপদ। যদিও খবর নিয়ে জানা যায় শুধু মাত্র রাজধানী নয়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় আজ সকালের কালবৈশাখীর রীতিমতো তান্ডব লীলা সংগঠিত করেছে।

সর্বশেষ সংবাদ অনুযায়ী রাজ্য জুড়ে আকাশ রয়েছে কালো মেঘে পরিপূর্ণ ইতিমধ্যে আবহাওয়া দপ্তর রাজ্যের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলা শহরের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে জনবহুল এলাকা গুলোর মধ্যে কালবৈশাখী তাণ্ডবের পড়ে বড় বড় গাছ ভেঙে পড়েছে।

ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে দেখা গেছে বিভিন্ন প্রকারের যানবাহন থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষদের , এই তালিকায় বিভিন্ন স্কুল-মুখী গাড়ি গুলিকেও দেখতে পাওয়া গেছে।বিরাট এলাকা জুড়ে বিদ্যুৎ বিভ্রাটের সংবাদ সামনে এসেছে। সকালের কালবৈশাখীর পর থেকে সর্বশেষ সংবাদ পর্যন্ত একটা বিরাট এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন যদিও নিগমের তরফ থেকে দাবি করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়াস অব্যাহত।

তবে এটা ঘটনা যেভাবে শহর আগরতলার বিভিন্ন জনবহুল এলাকাগুলোর মধ্যে কালবৈশাখীর তাণ্ডবে বড় বড় গাছ গুলো উপড়ে গিয়ে রীতিমতো অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে। তার পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলছেন আগাম কেন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ হিসেবে জনবহুল জায়গার গাছগুলোর বিষয়ে ভাবনা-চিন্তা করলো না প্রশাসন?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *