আগরতলা।।রবিবার সকাল থেকেই কাটাখাল এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শতাধিক বাসিন্দা। উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তারা পথ অবরোধ করেন, যার জেরে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।
বাসিন্দাদের দাবি, প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে তারা এই এলাকায় বসবাস করছেন, অথচ কোনও বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করেই হঠাৎ উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের একটাই প্রশ্ন— “আমরা কোথায় যাব?” ছেলে-মেয়ে নিয়ে মাথার উপর একটা ছাদ চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
প্রশাসনের সঙ্গে কথা বলার দাবি জানালেও এখনও পর্যন্ত কোনও স্পষ্ট আশ্বাস মেলেনি বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।আমরা কোথায় যাব? ছেলে-মেয়ে নিয়ে কোথায় থাকবো? মাথার উপর একটা ছাদ চাই, সেটাই আমাদের দাবি।
