আগরতলা।। পুরনিগমের অন্তর্গত ১১ এবং ১২ নম্বর ওয়ার্ড অর্থাৎ অভয়নগর এর কাটা খাল সংলগ্ন এলাকাতে সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ জনক পরিস্থিতি তৈরি হয়েছে।
বিশেষ করে বিগত ১০ দিনের মধ্যে প্রশাসনের তরফ থেকে দুই দুইটা নোটিশ এসেছে যেখানে তাদেরকে অতিসত্বর জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এর পাশাপাশি মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যদি ২৪ ঘন্টার মধ্যে জায়গা খালি না করা হয় তাহলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর কিংবা প্রশাসনিক সিদ্ধান্তের পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
স্থানীয়দের বক্তব্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা হচ্ছে বা পুনর্বাসন দেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের জায়গাগুলো ছাড়বে না, প্রয়োজনে তারা বুলডোজারের সামনে ঝাপিয়ে পড়বে।এদিকে আজ গোটা ঘটনা পড়িতে খেতে সিপিআইএম উজান অভয়নগর অঞ্চল কমিটি এবং টিআইএসএফের যৌথ প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকা সফর করে নোটিশ প্রাপ্ত এলাকাবাসীদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধি দলের তরফ থেকে দাবী করা হয়েছে সরকার যে কোন উন্নয়নমূলক কাজের জন্য জায়গা নিতে পারে কিন্তু তার আগে সাধারণ মানুষদের বিকল্প ব্যবস্থা করাটা সরকারের কর্তব্য, এই দাবি প্রতিনিধি দলের। দৃষ্টান্ত স্বরূপ প্রতিনিধি দলের তরফ থেকে দাবী করা হয় বিগত বাম সরকারের সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত করার জন্য বাস্ত চ্যুত করা হয়েছিল কিন্তু তার আগে যথাযথ পুনর্বাসনে ব্যবস্থা করা হয়েছে।
দলের তরফ থেকেও স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে গোটা বিষয় নিয়ে আবারো সরকারের কাছে দাবি জানানো হবে।
