আগরতলা।।কিছুদিন পরপর নিজেদের বিভিন্ন দাবির ভিত্তিতে আন্দোলনে সরব হতে দেখা যায় অঙ্গনারী ওয়ার্কার এবং হেলপারদের। একই রকম ভাবে আজ ত্রিপুরা অঙ্গনারী ওয়ার্কার্স এবং হেলপার সংঘের উদ্যোগে সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা অধিকর্তা বরাবর ডেপুটেশন প্রদান করা হয়েছে।
গোটা বিষয় নিয়ে সংঘের তরফ থেকে দাবি করা হয় বরাবর অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেলপারসদের সাথে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। আজকের কর্মসূচি থেকে দাবী করা হয় বামফ্রন্ট সরকারের সময় যতবার মহার্ঘ ভাতা ঘোষণা করা হতো ততবারই অঙ্গনারী ওয়ার্কার্স এবং হেলপারদের জন্য কিছু না কিছু বরাদ্দ থাকতো, তবে বর্তমানে অন্যান্য সরকারি কর্মচারীদের নানা সময়ে সুযোগ সুবিধা প্রদান করা হলেও অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দের ক্ষেত্রে সরকার ভূমিকা গ্রহণ করছে না বলে দাবি সামনে আসে।
ইতিমধ্যে সংঘের তরফ থেকে দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সমস্ত প্রকারের সুযোগ সুবিধা প্রদান করার নির্দেশ প্রদান করলেও রায় কার্যকর হচ্ছে না বলে আজকের কর্মসূচি থেকে বিস্ফোরক মন্তব্য সামনে আসে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা আদতে গ্রহণ করে কিনা।
