আগরতলা।।এডিসি ভোট গননার পরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনাগুলো পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছে।।এডিসি ভোট গণনার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা সংঘটিত হয়েছে। রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়ে প্রতিনিয়ত সংবাদ পরিবেশিত হচ্ছে এবং পুলিশের কাছেও বেশ কিছু অভিযোগ রয়েছে।
গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ করে রাজনৈতিক সন্ত্রাস মোকাবেলায় পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে চলেছে, বিভিন্ন স্তরের সিনিয়র পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা রয়েছে ময়দানে এবং স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে পুলিশের দৃষ্টি রয়েছে।আগরতলার পশ্চিম থানা পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ভাবেই রাজ্যবাসীর উদ্দেশ্যে জানালেন পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যান কর।
পাশাপাশি পুলিশ কর্তা জানিয়েছেন যেখানেই অভিযোগ আসছে সেখানেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। যারা রাজনৈতিক সন্ত্রাস সংঘটিত করেছে তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর।
পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এও বলেন শিলাছড়ি মনুবনকল এলাকায় যে সন্ত্রাসের ঘটনা ঘটেছিল এরপর বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
