আগরতলা।।ত্রিপুরা সরকারের তফসিলি জাতি কল্যাণ দফতরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ডঃ বি আর আম্বেদকরের ১৩৬ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও ত্রিপুরা সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ দপ্তরের বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। দিনের এই আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য বিভিন্ন বিষয়গুলো আম্বেদকরের জন্ম জয়ন্তীকে প্রাণবন্ত করে তোলে। বিভিন্ন স্তরের বক্তারা নিজেদের আলোচনার মধ্য দিয়ে ডঃ বি আর আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি আজকের দিনটা উদযাপনের প্রাসঙ্গিকতা সমাজের সামনে ব্যাখ্যা করেন। এদিকে সংবাদমাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দাবি করেন বর্তমান সময়েও আম্বেদকর প্রকৃত অর্থে অনুপ্রেরণার উৎস। বিশেষ করে ইংরেজ শাসনের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের যে একটা করুন অবস্থা হয়েছিল সেই অবস্থা থেকে যদি আম্বেদকর না থাকতেন তাহলে উত্তরণ হওয়াটা সম্ভব হতো না বলে দাবি করেন রাজ্যের তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আগামী দিনে আম্বেদকরের দেখানো পথে সমাজকে বিকশিত করার প্রয়োজনে আমরা প্রত্যেকেই যাতে আম্বেদকরকে অনুসরণ করতে পারি সেই বিষয়ে যত্নশীল হওয়ার জন্য আহ্বান রাখেন ত্রিপুরা সরকারের তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *