আগরতলা।।ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তফসিলি জাতি বিভাগের উদ্যোগে আগরতলার প্রদেশ কংগ্রেসের মূল কার্যালয়ের সামনে যথাযোগ্য মর্যাদায় সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের ১৩৬ তম জন্মজয়ন্তী পালন করা হয়।

দিনের এই কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ উপস্থিত অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা আম্বেদকর এর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।আজকের দিন এবং আম্বেদকর নিয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা দাবি করেন সুচিন্তিত ভাবে দলিত থেকে শুরু করে দেশের সমস্ত অংশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে দিশা দেখিয়েছিলেন সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর।

পাশাপাশি আশীষ কুমার সাহা অভিযোগ করেন দেশের সরকার আম্বেদকর অনুসৃত নীতি বা পন্থা পদ্ধতি গুলো সঠিকভাবে অনুসরণ করছে না বলে দেশের পিছিয়ে পড়া অংশের মানুষের যেমন উন্নয়ন হচ্ছে না , ঠিক একই রকম ভাবে আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নের সামনে বাধা তৈরি হচ্ছে বলে দাবি করেন আসিস কুমার সাহা।

পাশাপাশি আগামী দিনে প্রকৃত অর্থে আম্বেদকর অনুসৃত নীতিগুলো অনুসরণ করার মধ্য দিয়ে যাতে পিছিয়ে পড়া অংশের জীবনমানের উন্নয়নের জন্য সরকার ভূমিকা পালন করে সে বিষয়ে আহ্বান করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *