কোলকাতা ।।ঘোলা সি-ব্লক এলাকায় প্রচারের সময় স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, বিজেপি কর্মীরা একটি বাড়িতে ঢুকে স্লোগান দিতে থাকেন। সেই সময় প্রতিবাদ করতে গেলে রাজীব দাস নামে এক বিশেষভাবে সক্ষম যুবককে মারধর করা হয়।
আহত রাজীব দাসের দাবি, তাঁর মা-কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং পরে তাঁকেও আক্রমণ করা হয়।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আরজি কর কাণ্ডে নির্যাতিতা তরুণীর মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।
তাঁর দাবি, তাঁদের উপরই হামলা হয়েছে এবং এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের পানিহাটি এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।
তবে প্রচারে অনেকটা সাড়া পাচ্ছেন রত্না দেবনাথ।। বাড়ি বাড়ি প্রচারে জোর দিয়েছেন এই বিজেপি মনোনীত প্রার্থী।।জয় নিয়ে নিশ্চিত বিজেপি মনোনীত প্রার্থী রত্না দেবনাথ।।
