আগরতলা।।এডিসি নিবার্চনের প্রচারে মানিক সরকার,সিপিআইএমের সমালোচনায় সরব মন্ত্রী সুশান্ত চৌধুরী।সোমবার এডিসির ১৬ মান্দাইনগর-পুলিনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে ভৃগুদাস বাড়ি স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এই জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী,অবজারভার বিশ্বজিৎ ঘোষ,সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা। এদিন এই জনসভার মধ্য দিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার হাত ধরে ২৭ পরিবারের ৯১ জন ভোটার তিপ্রা মথা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।এই সময় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এডিসি বিজেপির হাতে তুলে দিতে হবে,তাহলে এডিসির বেশি বেশি উন্নয়ন হবে কারণ কেন্দ্র,রাজ্য ও এডিসিতে বিজেপি থাকলে এডিসি বেশি বেশি ফান্ড পাবে এবং এডিসির শিক্ষা,স্বাস্থ্য,পানীয় জল,উন্নত সড়ক ব্যবস্থার জন্য কাজ করতে পারবে।
তাই সবাই ১২ এপ্রিল পদ্ম ফুলে ভোট দিয়ে বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মাকে জয়ী করতে হবে।এদিন মানিক সরকার ও সিপিআইএমের সমালচনা করতে গিয়ে বলেন মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরকে এবং জনজাতিদের সম্মান করেনি সিপিআইএম।মানিক সরকার বলে তাদের সম্মান দেওয়ার দরকার নেই।
এই রাজ্যে বিভিন্ন আঞ্চলিক দল এডিসি শাসন করেছে কিন্তু কেউই এডিসির উন্নয়ন করেনি এবং শুধু একটা জাতিকে নিয়ে থানসা হয় না।
