আগরতলা:শুক্রবার গভীর রাতে পুলিশের তল্লাশিতে উদ্ধার বহু লক্ষ টাকার গাঁজা।আমতলী থানা সংলগ্ন বাইপাস এলাকা নাকা পয়েন্টে চেকিং এর সময় টি আর ০৭ এ ১৮৩৪ বোলেরো পিকআপ ভর্তি গাঁজা আটক করলেন আমতলী থানার পুলিশ।উদ্ধার প্রায় ৫৭৮ কেজি গাঁজা।
যার বাজার মূল্য প্রায় ৫৭ লক্ষ টাকা সঙ্গে আটক করেন গাড়িচালক প্রসেনজিৎ দেবনাথ উরফে কালো,তার বাড়ি কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোনাবন এলাকায় । আমতলী থানার ওসি পরিতোষ দাস জানান, রাতে বলেরো গাড়িতে গাঁজা পাচারের গোপন খবর পায় আমতলী থানার পুলিশ। এই খবরের ভিত্তিতে বাইপাসে বোলেরো গাড়িটিতে তল্লাশি করা হয়। তল্লাশিতে গাড়ির মধ্যে কালো প্যাকেটে গাঁজা পাওয়া যায়।এন ডি পি এস আইনে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই গাঁজা সোনামুড়ার দিক থেকে আনা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে।
ধৃত গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গাঁজার মূল কারবারীর নাম জানতে চেষ্টা শুরু করছে। গাঁজা ভর্তি গাড়ির সঙ্গে প্রায়ই চালক ধরা পড়ে। কিন্তু মূল গাঁজা কারবারি সহজে ধরা পড়ে না। এই ক্ষেত্রে পুলিশ গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করে মূল গাঁজা কারবারিকে গ্রেফতার করতে পারবে বলে আশা করছেন প্রত্যক্ষ দর্শীরা।
এদিকে পুলিশ জানতে পেরেছে উদ্ধার কৃত গাঁজা বাইপাস হয়ে রাজ্যের বাইরে পাঠানো হতো। সড়কপথে এই গাঁজা রাতের অন্ধকারে রাজের বাইরে নিয়ে যেত। কিন্তু এর আগেই ধরা পড়ে গেল গাড়ি ভর্তি গাজা।
