আগরতলা।।যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। এই উপলক্ষে আগরতলার গেদু মিয়া মসজিদে ঈদের বিশেষ নামাজ আদায় করেন মুসল্লিরা।
সকাল থেকেই মসজিদে ভিড় জমতে শুরু করে ধর্মপ্রাণ মানুষদের। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ছোট শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা।ঈদের আনন্দ ও সম্প্রীতির এই মুহূর্তে মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় এক হৃদ্যতাপূর্ণ পরিবেশ।
ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মুসল্লিরা দেশ, সমাজ ও মানবকল্যাণের জন্য দোয়া করেন।ঈদুল ফিতরের এই দিনে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র।
