আগরতলা ।। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রীও। ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানিক সরকার অভিযোগ করেন, গোটা রাজ্যজুড়েই ভোটগ্রহণ প্রক্রিয়াকে কার্যত প্রহসনে পরিণত করা হচ্ছে।
তাঁর আরও অভিযোগ, বিভিন্ন এলাকায় বাম কর্মী-সমর্থকদের উপর আক্রমণের পাশাপাশি মহিলা প্রার্থীরাও আক্রান্ত হচ্ছেন। ভোটের দিন এ ধরনের ঘটনা সামনে আসায় নির্বাচনের পরিবেশ, ভোটারদের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক ভোটারের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা জরুরি বলেও মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সামগ্রিকভাবে রাজ্যের বর্তমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে গভীর অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেন মানিক সরকার।পাশাপাশি মানিক সরকার এদিন দাবি করেন যেভাবে নির্বাচন উপলক্ষে বাম মহিলা প্রার্থী সহ মহিলা সমর্থক এর উপর আক্রমণ করা হয়েছে সেই বিষয়টা অত্যন্ত নিন্দনীয়।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেছেন এই আক্রমণের পরিপ্রেক্ষিতে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে গোটা বিষয়টা গণতন্ত্রের পক্ষে বিপদজনক আখ্যায়িত করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী
