আগরতলা।। শুক্রবার সকাল থেকেই নির্বাচনী উত্তাপে সরগরম রাজধানী আগরতলা। আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার উপস্থিতিতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে বের হয় বর্ণাঢ্য মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সদর মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান বিজেপির মনোনীত প্রার্থীরা। এরপর আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডেই আনুষ্ঠানিকভাবে […]
