ওয়েব ডেস্ক জনদর্পন: শুক্রবার বিকেলে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার উদয়পুর-কিলার সড়কের কাহু-দু নালা এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। সেই সময় কুলু থেকে পাঙ্গির উদ্দেশ্যে রওনা হওয়া একটি টাটা সুমোর উপর হঠাৎ বিশাল পাথর ও ধ্বংসস্তূপ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই গাড়িটি সম্পূর্ণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। নিহতদের […]
