আগরতলা:২৩ কোটি টাকার প্যাকেজ না পাওয়ায় ক্ষুব্ধ আত্মসমর্পণকারী জঙ্গিদের আন্দোলনের হুঁশিয়ারি। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, ফের আন্দোলনের হুঁশিয়ারি আত্মসমর্পণকারী জঙ্গিদের।বুধবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ কথা জানান আত্মসমর্পণ কারী জঙ্গি সংগঠনের এক নেতৃত্ব।
তিনি বলেন, পূর্বতন বামফ্রন্ট সরকার ২০০৭ সালে ১৯৯৭ সালের পূর্বে জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন জঙ্গিদের কল্যাণে ৪৫ কোটি টাকার একটি পূর্ণবাসন প্যাকেজ প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের ২২ কোটি টাকা বাস্তবায়িত হয়েছে। বাদবাকি ৩০ কোটি টাকার পুর্নবাসন এখনো কার্যকরী হয়নি।এমতাবস্থায় তিন দফা দাবির ভিত্তিতে আত্মসমর্পণকারী বৈরী এন এল এফ টি গোষ্ঠীর পক্ষ থেকে গত বাইশ ডিসেম্বর বড় মুড়া পাহাড় সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে।
প্রাক্তন জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, আত্মসমর্পণের পর সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী একাধিক প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোন সূরাহা না মেলায় বাধ্য হয়েই তারা জাতীয় সড়ক অবরোধের পথে হাঁটতে বাধ্য হয়েছে।সেদিন জাতীয় সড়ক অবরোধ শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।জাতীয় সড়কের দুই দিকেই আটকে পড়ে বিপুল পরিমাণ যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন।
দীর্ঘ কয়েক ঘন্টার অবরোধে বড়মুড়া পাহাড় থেকে হাওয়াই বাড়ি পর্যন্ত জাতীয় সড়কে সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকে।সেদিন পরিস্থিতির গুরুত্ব বুঝে অবরোধ স্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী ও প্রশাসনিক আধিকারিকরা।দীর্ঘ আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে দাবি গুলি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলে অবশেষে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় আত্মসমর্পণকারী গোষ্ঠী।এই বিষয়ে এদিনের সাংবাদিক সম্মেলনে প্রাক্তন জঙ্গি গোষ্ঠীর তরফে জানানো হয়,উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা তাদেরকে জানিয়েছিল ২৩ তারিখ বিকাল তিনটায় উপজাতি কল্যাণ দপ্তর মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি অফিসে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
কিন্তু বিকাল তিনটার সময় উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা প্রতিনিধি দলটিকে জানায় উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা জরুরী কাজে অন্যত্র চলে গেছে।এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন জঙ্গি গোষ্ঠীর প্রতিনিধি দলটি।তিনি আরো বলেন একজন মন্ত্রী চিঠি দিয়ে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে তিনি কথা রাখেননি।এমতাবস্থায় আত্ম সমর্পণকারী একটি জঙ্গি গোষ্ঠী আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের যেতে বাধ্য হবে।
সরকারের প্রশ্রয়ে আবারও বৃহত্তর আন্দোলনের ডাক দিল প্রাক্তন জঙ্গি সংগঠন। কমলপুর মহকুমা স্থিত শান্তির বাজারের ঘটনার জন্য সরকারের এবং শরিক দলের নাক কান কাটা গেছে। সিভিল সোসাইটির বন্ধের নামে শান্তির বাজারের যে ঘটনা ঘটেছিল তার জন্য অনেক মানুষ এবং ব্যবসায়ী পথে বসেছে। অনেকেই সরকারি ভাবে পর্যাপ্ত পরিমাণ সাহায্য পায়নি বলে অভিযোগ।
এর রেশ কাটতে না কাটতেই আবারো আন্দোলনের ডাক কতটা সফল হবে সেটাই দেখার এডিসি নির্বাচনের আগে। এখন দেখার আত্ম সমর্পণ কারী এন এল এফ টি জঙ্গি গোষ্ঠীর এই আন্দোলনের ডাক দেওয়ার ফলে সরকারের তরফে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়।
