আগরতলা।। ২০২২ সালে যারা শিক্ষকতার চাকরির জন্যে STGT পরীক্ষায় বসেছিলেন তাদের এখন পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। নিয়োগ তো দূরের কথা। অথচ ২০২৫ সালের STGT পরীক্ষার ফল প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েগিয়েছে। ২০২২ সালের পরীক্ষার্থীদের একটি মামলা এখনো সুপ্রিম কোর্টে ঝুলছে। এদিকে ২০২২ এর পরীক্ষার্থীরা কিছুদিন পর পর আন্দোলনে সরব হচ্ছেন। নিয়োগের দাবিতে আন্দোলনেনামছেন। কিন্তু কাজের কাজের কাজ কিছু হচ্ছে না। বুধবারও রাজধানীর অফিস লেনস্থিত শিক্ষা ভবনে পরীক্ষার্থীরা বিক্ষোভ করে রাস্তায় বসে পড়েন! ২০২২ সালের STGT পরীক্ষার ফল প্রকাশ ও দ্রুত নিয়োগের দাবিতে শিক্ষা দপ্তরের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, ২০২৫ সালের STGT পরীক্ষার ফল প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও ২০২২ সালের পরীক্ষার্থীদের এখনও বঞ্চিত রাখা হয়েছে। অবিলম্বে ফল প্রকাশ ও নিয়োগের দাবিতে শিক্ষা দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার হস্তক্ষেপ কামনা করেন । দপ্তর কি সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষাতেই আছেন তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *