আগরতলা।। ২০২২ সাল থেকে ৩ দিন ব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন হতো। এই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন গত ৯ অগাস্ট থেকে সপ্তাহ ব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার জন্যে।
এর মূল উদ্দেশ্য জাতীয় পতাকার প্রতি সম্মান জানানো। যাদের জন্যে স্বাধীনতা অর্জন হয়েছে তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন। কথাগুলি বলেছেন আগরতলা পুর নিগমের মেয়র দপক মজুমদার। ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন ঘিরে বৃহস্পতিবার রাজধানীর প্রতাপগড়স্থিত একতা সংঘের উদ্যোগে মেগা রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
এর উদ্ধোধন করলেন মেয়র দীপক মজুমদার। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি। একইসঙ্গে একতা সংঘের এই কর্মসূচির প্রশংসা করেন। মেয়র ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ২৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শিল্পী দেওয়ান দাস , ১৩ নং প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি স্বপ্না দাস, ক্লাব সভাপতি সুখেন সাহা সহ অন্যান্যরা।
অনুষ্ঠান ঘিরে এলাকাবাসী সহ ক্লাব সদস্যদের মধ্যে বেশ উচ্বাস দেখা যায়। স্বাস্থ্য শিবির থেকে উপকৃত হন বহু মানুষ।
