আগরতলা।। সতীর ৫১ পীঠের এক পিঠ মাতা ত্রিপুরেশ্বরী মার বাল্যকালের রূপ মা বিরআম্মা কালী।সিপাহীজলা জেলার মেলাঘর রাঙ্গামুড়াস্থিত মা বিরআম্মা কালী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে ১১তম বাৎসরিক উৎসব ও তিন দিনব্যাপী ধর্মীয় মেলা।

উৎসবকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।গতকাল উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন এবং দক্ষিণ ভারতের জটাধারী সাধু এবং মন্দির প্রতিষ্ঠাতা টি ভিরামনির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান,পূজা-অর্চনা ও ভক্তদের ঢল লক্ষ্য করা যায়।

আজ উৎসবের দ্বিতীয় দিনে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে যজ্ঞ, বিশেষ পূজা ও নানা ধর্মীয় আচার সম্পন্ন হয়। আয়োজকদের দাবি, বছরের এই বিশেষ তিথিতে মা বিরআম্মা কালী ১৬৪ জন দেব-দেবীকে সঙ্গে নিয়ে ১৮টি বিশেষ পূজা গ্রহণ মা বিরআম্মা মানবকল্যাণ ও সর্বমঙ্গলের কামনায় সুসজ্জিত রথে করে দেবী মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে মেলাঘরের বিভিন্ন এলাকা পরিক্রমা করবেন।

পরিক্রমা শেষে পুনরায় মন্দিরে ফিরে আসবেন। এ উৎসবকে কেন্দ্র করে ২৫০ জনের ও উপর ভক্তরা সন্ন্যাস গ্রহণ করেন। মন্দির প্রতিষ্ঠাতা টি. বিরামনি জানান আগামীকাল সকালে মহাচণ্ডী পূজা, কুমারী পূজা, সত্যমাতা পূজাসহ একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠিত হবে।

এরপর দুপুরে হাজার হাজার ভক্তের মধ্যে অন্যভোগ মহাপ্রসাদ বিতরণ করা হবে।উৎসবকে ঘিরে মন্দির চত্বরে ধর্মীয় পরিবেশের পাশাপাশি বসেছে বিভিন্ন দোকানপাট। দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী প্রতিদিন মন্দিরে এসে পূজা-অর্চনা ও প্রসাদ গ্রহণ করছেন। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।।


মন্দির প্রতিষ্ঠাতা টি. বিরামনি সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মা বিরআম্মা কালীর বাৎসরিক উৎসবে অংশ নিয়ে পূজা-অর্চনা করুন এবং মহাপ্রসাদ গ্রহণ করে মায়ের আশীর্বাদ লাভ করুন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *