আগরতলা।। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব তাঁর নববিবাহিত সহধর্মিনী ত্রিবেণী রাউ ও পরিবারের সদস্যদের নিয়ে বুধবার উদয়পুরের ঐতিহাসিক মাতাবাড়ি তথা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উপস্থিত হয়ে আশীর্বাদ গ্রহণ করেন।
দ্বিতীয়বার বিবাহ সম্পন্ন করার পর নবদম্পতি এই প্রসিদ্ধ সতীপীঠে এসে তাঁদের নতুন জীবনের শুভ সূচনা করেন। মন্দির প্রাঙ্গণে পৌঁছাতেই বিজেপি দলের কর্মী ও সমর্থকরা অভ্যর্থনা জানান সাংসদ বিপ্লব কুমার দেব ও তাঁর সহধর্মিনীকে।প্রথমে মাতা ত্রিপুরা সুন্দরী দেবীর পূজা অর্চনা করে নবদম্পতি তাঁদের দাম্পত্য জীবনের মঙ্গল কামনা করেন। এরপর মন্দির চত্বরে অবস্থিত শিব মন্দিরে গিয়ে শিবঠাকুরের পূজাও সম্পন্ন করেন তারা।
পূজা পর্ব শেষে বিপ্লব কুমার দেব ও তাঁর সহধর্মিনী কল্যাণ সাগর দিঘিতে কচ্ছপদের খাদ্য প্রদান করেন এবং ঐতিহ্য অনুযায়ী আশীর্বাদ গ্রহণ করেন। পরে মন্দিরের ভোগঘরের সামনে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করেন নবদম্পতি।
এছাড়াও নতুন জীবনের শুভ সূচনা উপলক্ষে সাধু-সন্তদের মধ্যে বিশেষ উপহার প্রদান করেন বিপ্লব কুমার দেব ও তাঁর সহধর্মিনী।তাঁদের এই আগমনকে কেন্দ্র করে মাতাবাড়ি মন্দির চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়
