আগরতলা।। মহালয়ায় পূর্বপুরুষদের স্মরণ: কলেজটিলা পুকুরপাড়ে পিণ্ডদানে ভক্তদের ভিড়মহালয়ার পবিত্র তিথিতে আগরতলা শহরের কলেজটিলা পুকুরপাড়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করলেন বহু মানুষ।
প্রচলিত রীতি মেনে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় এই আচার পালন করা হয়। সকাল থেকেই পুকুরপাড়ে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিনে তর্পণ ও পিণ্ডদানের বিশেষ তাৎপর্য রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্য আজও শ্রদ্ধা ও পারিবারিক বন্ধনের বার্তা বহন করে।
