আগরতলা।। মনুশ্রীর মতোই জটিল রোগে আক্রান্ত ধলাই জেলার কমলপুর মানিক ভান্ডারের ছোট্ট শিশু ঈশিতা নমঃশূদ্র। SMA রোগে আক্রান্ত ঈশিতা শারীরিক ভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

তার পরিবারও আর্থিক দিক থেকে ভীষণ ভাবে দুর্বল। শিশুটির অভিভাবকরা ভেবে পাচ্ছেন না কি ভাবে কি করবেন। বলতে গেলে এখন পর্যন্ত তার কোনো চিকিৎসাই শুরু হয়নি। রবিবার ঈশিতার মা তাকে কোলে নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিকের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিমা ভৌমিক ঈশিতার চিকিৎসার ব্যাপারে রাজ্যের বিশিষ্ট নিওরোলোজিস্ট দরকার আবির লাল নাথ এর সঙ্গে কথা বলেন। সোমবার শিশুটিকে নিয়ে প্রতিমা ভৌমিক জিবি হাসপাতালে যাবেন। কথা বলবেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জীব দেববর্মা সহ অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে।

জিবি হাসপাতালের ডাক্তারদের পরামর্শমতোই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক জানিয়েছেন। তিনি সবার প্রতি আহ্বান জানান মনুশ্রীর পাশে যেভাবে সবাই দাঁড়িয়েছেন একইভাবে যেন ঈশিতার পাশেও সবাই দাঁড়ান। ইতিমধ্যে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী।

তিনি জানান, জটিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ঈশিতা আমাদের প্রত্যেকের সন্তান এবং ঈশিতাকে সুস্থ করে তুলতে আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব রয়েছে।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *